মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, পলাতক মানসিক ভারসাম্যহীন যুবক

২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ AM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ AM
কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা © টিডিসি

ফরিদপুরের কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার ‌(২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০)। তিনি ফরিদপুর যক্ষা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। নিহত তিনজন হলেন অভিযুক্তের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

এই ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আকাশ তার দাদি ও ফুপুকে হত্যা করে। এ সময় বাধা দিতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানান, আকাশ মানসিকভাবে অস্থির প্রকৃতির ছিলেন। এ কারণে তাকে বিয়ে দেওয়া হয়নি। তার এক বড় আত্মীয়ের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে চাকরি পান তিনি। যখন তার মানসিক সমস্যা দেখা দিত, তখন তিনি অফিসে যেতেন না; আবার স্বাভাবিক অবস্থায় সাধারণ মানুষের মতো আচরণ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় অভিযুক্ত আকাশ পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত প্রায় পৌনে ১২টার দিকে তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬