ঘুমন্ত কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ বাবার

২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ AM
গাজীপুরের টঙ্গীতে রেললাইন থেকে উদ্ধার মরদেহ

গাজীপুরের টঙ্গীতে রেললাইন থেকে উদ্ধার মরদেহ © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত অবস্থায় কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা করার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বাবা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম সাকিব (১৮)। তিনি উত্তরা দক্ষিণের একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা সোহেল (৫০) পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করতেন। মায়ের মৃত্যুর পর সংসারের দায়িত্ব নিয়ে বাবাকে সহযোগিতা করতেন তিনি। তবে দীর্ঘদিন ধরে বাবা সোহেল নেশায় আসক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার গভীর রাতে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় ছেলে সাকিবের হাতের রগ কেটে দেন তার বাবা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সোহেল বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রেললাইনে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী হত্যার ঘটনায় ডেইলি ক্যাম্পাসকে যা বলল যুক্তরাষ্ট্র পুলিশ

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন এ নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬