ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৮ PM
গ্রেপ্তার শামীম

গ্রেপ্তার শামীম © সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলায় এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম ওরফে স্বপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আসামি।

শনিবার (২৬ এপ্রিল) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। 

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তারের রক্তাক্ত মরদেহ একটি ভাড়াবাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গভীর তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর প্রতিবেশী শামীম ওরফে স্বপনকে গ্রেপ্তার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি অনলাইন জুয়া খেলায় আসক্ত। তিনি জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার টাকার জন্য ঘটনার দিন প্রথমে কৌশলে ওই শিক্ষার্থীর রুমে প্রবেশ করেন এবং চাহিদা মাফিক টাকা না পেয়ে চাকু দিয়ে ওই শিক্ষার্থীকে গলায় ছুরিকাঘাত করে এবং শিল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। পরবর্তী সময়ে তার কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, গ্রেপ্তার আসামির কাছ থেকে লুট হয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগীর নানি শনাক্ত করেছেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬