জবির সাবেক শিক্ষার্থী বুলেট ‘হত্যা’র বিচার ও ক্ষতিপূরণ দাবি জকসুর

২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM
বুলেট বৈরাগী ও জকসুর লোগো

বুলেট বৈরাগী ও জকসুর লোগো © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একইসঙ্গে অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৫ এপ্রিল) জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী বুলেট বৈরাগী পড়াশোনা শেষে কাস্টমসে কর্মরত ছিলেন। সম্প্রতি চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে জকসুর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মচারী এবং তরুণ মেধাবী ও সম্ভাবনাময় ব্যক্তিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এই ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, "আমরা মনে করি, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ আজ নিজেকে নিরাপদ মনে করতে পারছে না, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।"

উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে সড়কে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬