চলন্ত ট্রেনে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ AM
ময়মনসিংহগামী ট্রেন

ময়মনসিংহগামী ট্রেন © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাঁদে আব্দুল করিম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাত ৮ টায় ঢাকা ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাঁদে এই ঘটনা ঘটে। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
 
আহত যুবক আব্দুল করিম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাসিন্দা।
 
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে ছাদে ভ্রমণ করছিলেন আব্দুল করিম নামে এক যুবক। ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন প্রবেশের আগে ছিনতাইকারির কবলে পড়েন আব্দুল করিম। আব্দুল করিমের ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
 
তিনি আরও বলেন, পরে তিস্তা ট্রেনের যাত্রীরা বিষয়টি টের পেয়ে কাওরাইদ স্টেশন থেকে আহত আব্দুল করিমকে ময়মনসিংহগামি যমুনা এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে দেন। পরে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসলে জিআরপি পুলিশ আব্দুল করিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
 
ছিনতাইয়ের বিষয়টি নিয়ে তদন্ত চলছে, আব্দুল করিমের পুরো নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি আকতার হোসেন।

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর সাজা, ১৮ জন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬