ট্রেনের ছাদে ভ্রমণের সময় গার্ডারে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

২৫ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
রেলওয়ে ব্রিজ

রেলওয়ে ব্রিজ © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী-পাংশা সীমান্তবর্তী কালীকাপুর রেল ব্রিজ এলাকায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজশাহীগামী মধুমতি ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে জেলার কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেল ব্রিজের সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি ট্রেনের ছাদে ছিল ওই যুবক। সন্ধ্যা সাতটার দিকে ট্রেনটি সত্যজিৎপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পাংশা থানা-পুলিশ ও রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬