টাকা নিয়ে কথা কাটাকাটি, সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ড বেঙ্গার গোষ্ঠী বাড়ি এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, মো. রুবেল (২৬)। তিনি  কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ১নং ওয়ার্ড বেঙ্গার গোষ্ঠী বাড়ি এলাকার মো. সেলিমের ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। পরিবারের দাবি, রুবেল প্রায় সময় পরিবারের কাছ থেকে টাকা চাইতেন এবং তা নিয়ে উত্তেজনা তৈরি হতো। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়ে যেত। 

ঘটনার আগের দিন পরিবারের সাথে ঝগড়া করে ২'শ টাকা নিয়ে যায়। একই বিষয় নিয়ে আজকে বিকালেও পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। একপর্যায়ে সবার অগোচরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে দেখে রুবেল ঘলায় দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে আইনেগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬