চট্টগ্রামে তরুণীর আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার 

১৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ PM
রিয়া দে ও গ্রপ্তারকৃত তার স্বামী রাজন দে

রিয়া দে ও গ্রপ্তারকৃত তার স্বামী রাজন দে © সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় রিয়া দে (২৪) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পাথরঘাটার রায়ান রেশমা ভ্যালী নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় নিহত রিয়ার মা ঝুমা দে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

এজাহার সূত্রে জানা গেছে, স্বামী রাজন দে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রিয়াকে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি ভেঙে পড়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবারের দাবি, এসব নির্যাতন ও প্ররোচনার কারণেই রিয়া আত্মহত্যা করতে বাধ্য হন। ঘটনার দিন সকালে তিনি তার দুই বছরের কন্যাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। 

পরে তার স্বামী ফোন করে পরিবারের সদস্যদের জানান, রিয়া বাসার বাথরুমে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং দীর্ঘদিনের নির্যাতন ও প্ররোচনার ফল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রাজন দে ও শ্বশুর রণধীর দাশকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬