সংঘবদ্ধ মারামারির ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ PM
তাহসিন ইসলাম ওরফে সিয়াম

তাহসিন ইসলাম ওরফে সিয়াম © সংগৃহীত

আধিপত্য বিস্তার ও সংঘবদ্ধ মারামারির ঘটনায় ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ তাহসিন ইসলাম ওরফে সিয়ামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে শহরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সিয়াম ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। তিনি শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কোতোয়ালী থানা ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে সিয়াম জেলা কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। তবে জামিনে বের হওয়ার পর আবারও এলাকায় আধিপত্য বিস্তার ও সংঘবদ্ধ মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ একটি মারামারির ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে মারামারি, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে আরেকটি মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬