ছাত্রীদের যৌন নির্যাতনের পর ভিডিও ধারণ, শিক্ষক আটক

২৭ জুন ২০১৯, ০৮:১৭ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জে ফাঁদে ফেলে ২০ ছাত্রীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে র‌্যাবের হাতের তুলে দেন এলাকাবাসী। এসব অপকর্মে মদদ দেয়ার অভিযোগে আটক হয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষকও।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন সিদ্ধিরগঞ্জ অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষক আশরাফুল আরিফ। নানা কৌশলে তাদেরকে ফাঁদে পেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলতেন তিনি। এমনকি সেই ভিডিওচিত্র ধারণের পর মোটা অংকের অর্থ আদায় করতেন তিনি। এমন অভিযোগে সকালে স্কুলে গিয়ে ওই শিক্ষককে আটকের পর মোবাইল ফোন যাচাই করেন এলাকাবাসী। এক পর্যায়ে তাকে গণপিটুনি দেয়া হয়।

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিন জানান, আটককৃত শিক্ষক আশরাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে কমপক্ষে ২০ জন ছাত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তাকে মদদ দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়।

আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর সেমিনার আয়োজন, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close