মসজিদের শৌচাগার থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৩ মার্চ ২০২৬, ০১:০৭ PM
লাকসাম থানা

লাকসাম থানা © ফাইল ছবি

কুমিল্লার লাকসামে মসজিদের শৌচাগার থেকে মোরশেদ আলম (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং মিয়াজী বাড়ি জামে মসজিদের শৌচাগার থেকে মোরশেদের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোরশেদ আলম মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।মরদেহের সুরতহাল শেষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে শ্রীয়াং গ্রামের কয়েকজন মুসল্লি নামাজ পড়তে মিয়জী বাড়ি মসজিদে যান। এ সময় একজন মুসল্লি প্রকৃতির ডাকে সাড়া দিতে মসজিদের শৌচাগারে যান। এ সময় তিনি শৌচাগারের ভেতর মোরশেদের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার চিৎকার শুনে অন্যান্য মুসল্লিরা গিয়ে শৌচাগারে মরদেহটি পড়ে থাকতে দেখে লাকসাম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাকসাম থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬