বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার

২৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ AM
গ্রেপ্তারকৃত যুবদল নেতা

গ্রেপ্তারকৃত যুবদল নেতা © টিডিসি ফটো

বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে। রোববার রাত ৯টার দিকে শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে সুমন পাইক (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক এবং দায়েরকৃত মামলার এক নম্বর আসামি।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, ঈদের আগের দিন ২০ মার্চ সন্ধ্যায় তেলের বাড়তি চাপের কারণে পাম্পে কথা কাটাকাটির একপর্যায়ে হামলা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগ, সুমন পাইকের নির্দেশে অভিযুক্তরা পাম্পে ঢুকে কর্মচারীদের মারধর করে এবং তেল বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় কর্মচারী তানবির মল্লিক, মো. সাইফুল ইসলাম ও মো. রেজোয়ানও আহত হন।

ঘটনার পর থেকে শহরের দুটি তেল পাম্প বন্ধ রয়েছে। রোববার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে ‘অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ’ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত পাম্প বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

পাম্পের অন্যতম মালিক মুর্শিদ কুলি খান জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিপো থেকে তেল সরবরাহ পেলে আগামীকাল থেকে পাম্পের কার্যক্রম স্বাভাবিক হবে। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬