বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭ 

২০ মার্চ ২০২৬, ০৭:০৩ PM
বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন

বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়লে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় ও উভয় পক্ষ উত্তেজিত হয়ে উঠে।

এরপর ইফতারের আগ মুহূর্তে নিজ এলাকায় গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষতে জড়ায়। এ সময় উভয় পক্ষের ৭ জন আহত হন।

বিজয়নগর থানার ওসি রাজিব চন্দ্র সরকার ঘটনার বিষয় নিশ্চিত বলেন, ইফতারের মুহূর্তে খবর পেয়ে পর্যাপ্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

ট্যাগ: পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬