রাজধানীর একাধিক  পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

০৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ PM
রাজধানীর পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। © সংগৃহীত

রাজধানীর একাধিক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ মার্চ) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সাতটি পাম্পে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়। এসময় তেল সরবারহ বন্ধ রাখায় কয়েকটি পেট্রোল পাম্পকে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালেয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমনা পেট্রোল পাম্প নিয়মানুযায়ী সরকারি আদেশ মেনে তেল সরবরাহ করছে। মালিক নিজে উপস্তিত থেকে কার্যক্রম তদারকি করছেন। সংশ্লিষ্ট থানার পুলিশ বাহিনীও সহযোগিতা করছেন। এছাড়া বিনিময় সার্ভিস, করিম এন্ড সন্স,  এসকে ফিলিং ও মেঘনা মডেল সার্ভিস ফিলিং স্টেশন স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজারবাগের রহমান ট্রেডার্সে প্রায় ৪৩০৭ লিটার অকটেন মজুত রেখে বিক্রি বন্ধ রাখা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদের সতর্ক করেন এবং প্রাথমিকভাবে তাদের আইন মেনে চলার হুশিয়ারি দেন। এছাড়া মুগদার শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনে প্রচণ্ড যানযটের ফলে ডিজেল সরবরাহ বন্ধ রাখা হয়। তবে আদালত সরবরাহ চালু রাখতে এবং লাইন মেনে তেল সরবরাহ করতে নির্দেশনা প্রদান করেন। বর্তমানে এই দুইটি স্টেশনে তেল সরবরাহ স্বাভাবিক আছে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬