ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

২৩ জুন ২০১৯, ০৮:৪৪ PM
অভিযুক্ত শিক্ষক আলালউজ্জামান আলাল

অভিযুক্ত শিক্ষক আলালউজ্জামান আলাল © টিডিসি ফটো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আলালউজ্জামান আলাল নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাল চিয়ারি গ্রামের আব্দুল মান্নার ছেলে ও কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আক্কেলরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ কুমার রায় জানান, আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে ওই স্কুলের সহকারী শিক্ষক আলাল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে কু-প্রস্তাবসহ যৌন হয়রানি করে আসছিলেন। ছাত্রীটি তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় তার ছবি নগ্ন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন আলাল। পরে ওই ছাত্রী তার বাবা মাকে বিষয়টি জানালে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অভিযোগ করেন ছাত্রীর বাবা।

এ ব্যাপারে গতকাল শনিবার সকালে বিদ্যালয়ে জরুরি বৈঠকে অভিযুক্ত শিক্ষক তার অপকর্মের কথা স্বীকার করেন। এ বিষয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় যৌন নিপীড়নের মামলা করলে পুলিশ আলালকে গ্রেফতার করে ।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬