যশোরে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমন জব্দ, চালকের কারাদণ্ড

০৯ মার্চ ২০২৬, ০২:৫৩ PM
জব্দ করা ডিএপি সার ও নছিমন (ইনসেটে দণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা)

জব্দ করা ডিএপি সার ও নছিমন (ইনসেটে দণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা) © টিডিসি

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার পরিবহনের দায়ে নছিমনের চালক সাব্বির মোল্যাকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে।

অপরাধ স্বীকার করে সাব্বির মোল্যা বলেন, যশোরের মণিরামপুর বাজারে তেল পাম্পের সামনে তৌহিদের দোকান থেকে কাগজপত্র ছাড়া ৫০ বস্তা ডিএপি সার নছিমনে লোড করা হয়। রাতে সাড়ে ১০টার দিকে অভয়নগরের জগবাবুর মোড়ে পৌঁছালে পুলিশ নছিমনসহ তাকে আটক করে। সারগুলো নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাটের (শাহজাহান মোল্যার গলি) শ্রমিক আসাদুলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রবিবার রাত ১০ টার দিকে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নছিমনে অবৈধভাবে ৫০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ডিএপি সার পরিবহনের দায়ে চালক সাব্বির মোল্যাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় নছিমনসহ ৫০ বস্তা ডিএপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। নছিমনের চালককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদ মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ (১) ধারা মোতাবেক নছিমন চালককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমনটি জব্দের নির্দেশ দেওয়া হয়।

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950