একাধিক ছিনতাই ও মাদক মামলার আসামী বার্গার বাবু গ্রেফতার

০৮ মার্চ ২০২৬, ০৪:৫২ PM
বিশেষ অভিযান পরিচালনা করে বাবুকে গ্রেফতার করে পুলিশ।

বিশেষ অভিযান পরিচালনা করে বাবুকে গ্রেফতার করে পুলিশ। © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবু (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ মার্চ) রাতে ধানমন্ডি ৮ নম্বর রোডের শেখ জামাল মাঠের পশ্চিম পাশে ধানমন্ডি মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করা তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে কুখ্যাত এই অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আরও জানানো হয়, তিনি একাধিক ছিনতাই ও মাদক মামলার তালিকাভুক্ত আসামি। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।​ দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ধানমন্ডি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বার্গার বাবুর সঙ্গে আর কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬