যশোরে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

০৮ মার্চ ২০২৬, ০৪:০৮ PM
সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম

সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম © সংগৃহীত

ফেনসিডিলের মামলায় যশোরের বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে পোর্ট থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা জামতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের মাঠে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তরিকুল ইসলামকে আটক করা হয়। পালিয়ে যায় তার সহযোগী ইকবাল।

আটক তরিকুলের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তরিকুল ও পলাতক ইকবালকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন এসআই ইব্রাহিম হোসেন।

তদন্ত শেষে এজাহারনামীয় দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই চন্দ্র কান্ত গাইন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি তরিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম কারাগারে আটক রয়েছেন।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬