প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ আটক

২০ জুন ২০১৯, ০৪:২১ PM

© সংগৃহীত

এবার এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক ঠান্ডু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ধামরাই পৌর সভার বাগনগর মহল্লায়।

আটক ধর্ষক ঠান্ডু মিয়ার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে। সে বর্তমানে ধামরাই পৌর এলাকার বাগনগর মহল্লার আনোয়ার মিয়ার বাসায় ভাড়া থাকেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধীর ভাই ধর্ষণের চেষ্টাকালে ঠান্ডু মিয়াকে দেখে ফেলে। পরে তাকে আটক করে পুলিশে খবর দিলে ধামরাই থানা পুলিশের এস.আই. শেখ কামরুল ইসলাম ধর্ষণকারী ঠান্ডু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর ভাই জানান, বৃহস্পতিবার সকালে বাসায় কেউ না থাকার সুযোগে আমার প্রতিবন্ধী বোনকে ঠান্ডু মিয়া ধর্ষণের চেষ্টা করে।

ঘটনার সত্যতা নিশ্চি করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঠান্ডু মিয়াকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীকে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইরান যুদ্ধে পকেট ভারী ট্রাম্পের দুই ছেলের
  • ০৪ এপ্রিল ২০২৬
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন রাজকীয় পুরস…
  • ০৪ এপ্রিল ২০২৬
ছুটির দিনে নারীকে নিজ কার্যালয়ে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভারতকে হারিয়ে সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরছে সাফজয়ীরা, প্রস…
  • ০৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-ছেলের মৃত্…
  • ০৪ এপ্রিল ২০২৬
এআই সম্ভাবনার সঙ্গে কর্মসংস্থান, নৈতিকতায় চ্যালেঞ্জও তৈরি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬