আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন আমীরে জামায়াত 

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ PM
আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন আমীরে জামায়াত

আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন আমীরে জামায়াত © টিডিসি ফটো

ঢাকা ১৪, ১৫ ও ১৬ আসনের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান, এমপি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের একটি কনভেনশন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বৃহত্তর মিরপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল আবদুল বাতেন এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোঃ সেলিমউদ্দিন। সভায় সংশ্লিষ্ট সকলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২৯ আগস্ট ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চে…
  • ২৯ আগস্ট ২০২৬
রুয়েটের জমি পুনরুদ্ধারে দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৯ আগস্ট ২০২৬
এনসিপি-কওমি ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচি—শিল্পকলায় কোনো প…
  • ২৯ আগস্ট ২০২৬
এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
  • ২৯ আগস্ট ২০২৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬