ঈদে চাল বিতরণ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ AM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ AM
ঈদে চাল বিতরণ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঈদে চাল বিতরণ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সরকারি বরাদ্দের ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থকদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তার দাবি, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা সরে যায়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (পিপিএম) বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
  • ০৭ জুন ২০২৬
বিইউতে ফার্মাসিস্টস ফোরামের কমিটি ঘোষণা: ইমন সভাপতি, সাধারণ…
  • ০৭ জুন ২০২৬
চলতি সপ্তাহেই সম্পূরক বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা 
  • ০৭ জুন ২০২৬
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
  • ০৭ জুন ২০২৬
শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি
  • ০৭ জুন ২০২৬
চাঁদাবাজিকে ‘সমঝোতা’ আখ্যা, সেতুমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বল…
  • ০৭ জুন ২০২৬