রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন। তারা হাজারীবাগ হায়দার হোটেলের পাশের বাবু কমিশনার বাড়ির পাঁচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাছিকাটা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বিন্তির পিঠের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬