শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ PM
শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লিটন পোদ্দার (৪০) নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল এলাকায় ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টা করেন লিটন পোদ্দার। এ ঘটনায় থানায় মামলা এফআইআর হয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান।

অভিযুক্ত লিটন পোদ্দার ওই গ্রামের মোসলেম পোদ্দারের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ভুক্তভোগী শিশু তার নানা বাড়িতে থাকতেন। বিদ্যালয় থেকে ফেরার পথে অভিযুক্ত লিটন ভুক্তভোগী শিশুকে একটি বাড়ির বাগানে নিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করে এবং তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি বিপদ বুঝে কেটে পড়েন। পরে শিশুটি কান্নারত অবস্থায় বাসায় ফিরে তার মাকে সবকিছু খুলে বলেন। পরে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লিটনকে অবরুদ্ধ করে পুলিশে দেয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একটি  মামলা এফআইআর হয়েছে। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়রকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্তে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে ৫ জরুরি পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬