বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করল তরুণী

১৯ জুন ২০১৯, ১০:২৫ PM

© সংগৃহীত

ধর্ষণের চেষ্টা করায় নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বরকোট এলাকায়। পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত ওই তরুণীর বিয়ে হয়ে গেছে। মেলা দেখতে বাপের বাড়িতে এসেছিলেন তিনি। সোমবার রাতে পরিবারের সকলেই মেলায় গিয়েছিলেন। অন্য সবাই রাত পর্যন্ত সেখানে থাকলেও, ওই তরুণী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। বাড়িতে কেউ না থাকায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুমন্ত মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েন ৫১ বছরের ওই ব্যক্তি।

স্থানীয় গনমাধ্যম জানিয়েছে, বাবাকে বাধা দেওয়ার সবরকম চেষ্টাই করেন ওই তরুণী। কিন্তু গায়ের জোরে পেরে উঠছিলেন না তিনি। তখনই ঘরের এক কোণে রাখা কুড়ুলের উপর নজর পড়ে তাঁর। হাত বাড়িয়ে কোনরকমে সেটি টেনে আনেন তিনি। আর তা দিয়েই বাবাকে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন রাজকীয় পুরস…
  • ০৪ এপ্রিল ২০২৬
ছুটির দিনে নারীকে নিজ কার্যালয়ে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভারতকে হারিয়ে সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরছে সাফজয়ীরা, প্রস…
  • ০৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-ছেলের মৃত্…
  • ০৪ এপ্রিল ২০২৬
এআই সম্ভাবনার সঙ্গে কর্মসংস্থান, নৈতিকতায় চ্যালেঞ্জও তৈরি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
আনোয়ারায় হামের উপসর্গে ভর্তি নেই কেউ, বাড়ি বাড়ি খোঁজ স্বাস্…
  • ০৪ এপ্রিল ২০২৬