শিক্ষার্থীকে চুমু খাওয়া সেই চিকিৎসককে অব্যাহতি

১৯ জুন ২০১৯, ০৬:৪৭ PM

© সংগৃহীত

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চিকিৎসার ছলে চুমু খাওয়া পপুলার হাসপাতালের সেই চিকিৎসকে স্থায়ীভাবে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত্য কুমার নাগ।

অচিন্ত্য কুমার নাগ বলেন, চিকিৎসা নিতে আসা এক রোগী হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগে তিনি বলেছিলেন- ডা. শওকত হায়দার আপত্তিকরভাবে তার শরীর স্পর্শ করার চেষ্টা করেছেন ও চুমু খেয়েছেন। রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এই হাসপাতালের কোনো শাখাতেই আর কখনো বসতে পারবেন না।

উল্লেখ্য, এর আগে গত শনিবার দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী মুখে ব্রণের সমস্যা নিয়ে পপুলার হাসপাতালে ডা. শওকতের শরণাপন্ন হন। ইনজেকশন দেওয়ার সময় চিকিৎসক তার সঙ্গে আপত্তিকর আচরণ এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে চিকিৎসক তার গালে ইনফেকশন দেখতে চান। সে সময় তিনি তার গালে চুমু খান। এরপর বাড়ি ফিরে তরুণী তার বোনকে সব কিছু খুলে বলেন। ফোন করে ওই চিকিৎসকের কাছে কারণ জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করেন। ওই দিন বিকালে হাসপাতালে গিয়ে তরুণী চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

নিজেসহ বাবা-মা ও স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা, দেখালেন আসিফ
  • ০৪ মার্চ ২০২৬
গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ নেত…
  • ০৪ মার্চ ২০২৬
ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি এজাহার…
  • ০৪ মার্চ ২০২৬
৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য
  • ০৪ মার্চ ২০২৬
জাল সনদধারীর এমপিও বাতিল, অর্থ ফেরতসহ মামলার নির্দেশ
  • ০৪ মার্চ ২০২৬
ফেসবুকে 'হাহা' রিঅ্যাক্ট দেওয়ায় ড্যাফোডিলের একটি বিভাগের শি…
  • ০৪ মার্চ ২০২৬