চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশনা আইজিপির

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ PM
পুলিশ হেডকোয়ার্টার্স সভায় আইজিপিসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা

পুলিশ হেডকোয়ার্টার্স সভায় আইজিপিসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা © সংগৃহীত

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় তিনি পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা প্রদান করেন।

আইজিপিবলেন,স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দল-মতনির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।

এ সময়ে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, যেকোনো মূল্যে মহাসড়ক ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬