ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ PM
গাঁজাসহ গ্রেপ্তার হোসেন মনির

গাঁজাসহ গ্রেপ্তার হোসেন মনির © সংগৃহীত

ঝিনাইদহে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কালা লক্ষ্মীপুর এলাকায় পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী।

আটকরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ ও মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের শরিফুল বিশ্বাসের ছেলে হোসেন মনির।

ডিএনসির উপপরিচালক শেখ মো. হাসেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় ৪৪টি প্যাকেটে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক অপূর্ব বিশ্বাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬