মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত ১

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ AM
রাজশাহীতে নিহত এক

রাজশাহীতে নিহত এক © টিডিসি ফটো

রাজশাহী মহানগরীর ২৯নং ওয়ার্ডের খোজাপুর গোরস্তান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত মোঃ মোস্তফা (৫০) মারা গেছেন। শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার পরে মোঃ মোস্তফা বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। খোজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হয়। ঘটনার আকস্মিকতায় মোস্তফা তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘাতকরা পালিয়ে যায়। জ্ঞান হারানোর ফলে তিনি হামলাকারীদের শনাক্ত করতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিষয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান যে, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় রাত ৮টার পরে মোঃ মোস্তফা বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। খোজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হয়। ঘটনার আকস্মিকতায় মোস্তফা তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘাতকরা পালিয়ে যায়। জ্ঞান হারানোর ফলে তিনি হামলাকারীদের শনাক্ত করতে পারেননি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই হামলার সাথে জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ঘাতকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: রাজশাহী
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9