রাজধানীতে সেনা অভিযানে রিভলবারসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ AM
রাজধানীর হাতিরঝিল বাগিচারটেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক

রাজধানীর হাতিরঝিল বাগিচারটেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানার বাগিচারটেক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার, এ্যামুনিশন, দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগিচারটেক এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে একটি বিদেশি রিভলবার, ১ রাউন্ড এ্যামুনিশন, ১টি ডামি পিস্তল, বেশ কিছু দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছ। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। 

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950