বাহুবলে টমটমচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
গ্রেপ্তার এমরান মিয়া ও পিবিআইয়ের সদস্যরা

গ্রেপ্তার এমরান মিয়া ও পিবিআইয়ের সদস্যরা © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বাহুবলে টমটমচালক কাশেম হত্যা মামলার প্রধান আসামি এমরান মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে।

‎পিবিআই সূত্র জানায়, বাহুবল থানায় মামলা (মামলা নং-৬; জিআর নং–১০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়েরের পর ১০ আগস্ট ২০২৫ থেকে মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করে পিবিআই হবিগঞ্জ।

‎গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এমরান বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।

‎অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। সঙ্গে ছিলেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন ও কনস্টেবল-ড্রাইভার আজিম মোল্লা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।

‎পিবিআই জানায়, গ্রেপ্তার এমরান দীর্ঘদিন ধরে সিলেটসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে পালিয়ে বেড়াচ্ছিলেন। এর আগে মামলার আরেক আসামি ফারুককে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে জানা যায়, কাশেম হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন এমরান।

‎পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

‎দীর্ঘদিন পর মূল আসামি গ্রেপ্তারের খবরে নিহত কাশেমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, পিবিআইয়ের এ সফল অভিযানে তারা ন্যায়বিচারের আশা দেখছেন।

ট্যাগ: হবিগঞ্জ
গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9