নিজ বাসায় বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ

০৫ জুন ২০১৯, ১২:২৭ AM

রাজধানীর এলিফেন্ট রোড এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের সাবেক এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শুভ্র জ্যোতি টিকাদার। শুভ্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার বলেন, সোমবার দিবাগত রাতে শুভ্রর সঙ্গে তার স্ত্রী নাদিয়া বিনতে রউফের কথা কাটাকাটি হয়। এরপর শুভ্র তার নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। ওই সময় শুভ্রর স্ত্রী নাদিয়া পাশের কক্ষে চলে যান।

মঙ্গলবার দুপুরে শুভ্র তার কক্ষের দরজা না খোলায় আরেকটি চাবি দিয়ে দরজা খুলে শুভ্রকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে পাশের ভবনে বসবাসকারী শুভ্রর বাবা নন্দদুলাল টিকাদারকে ফোনে ঘটনাটি জানান নাদিয়া। শুভ্রর বাবা এসে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামান। 

শুভ্র ও তার স্ত্রী দুজনই বুয়েট থেকে পাস করেন। শুভ্র ব্যবসা ও তার স্ত্রী চাকরি করতেন। এ ঘটনায় শুভ্রর বাবা বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

এসআই আলমগীর বলেন, ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর শুভ্রর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬