দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শংকরপুর নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আলমগীরের মাথার বাম পাশে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনেন। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।’

নিহত আলমগীর শংকরপুর এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬