চাঁদপুরে লুট হ‌ওয়া অস্ত্রসহ মা-ছেলে গ্রেপ্তার 

০৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ PM
অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার মা-ছেলে

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার মা-ছেলে © টিডিসি

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে একটি নাইন এমএম তারাস পিস্তল, একটি ৭.৬২ পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকায় মো. আলমগীর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় লাভলী বেগম (৪০) ও মো. ফয়সাল হোসেন, শাকিলকে (২১) গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬