১০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

০২ জানুয়ারি ২০২৬, ০৩:০০ PM
আটক তিন পাচারকারী

আটক তিন পাচারকারী © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নদীতে চলাচলরত একটি সন্দেহজনক ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬