১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
নৌকা

নৌকা © সংগৃহীত

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় দুটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরের দিকে পৃথকভাবে মিয়ানমারের মংডু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে তাদের আটক করা হয়। স্থানীয় জেলেদের বরাত দিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন- সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) ও শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকি সাতজনের পরিচয় জানা ‍যায়নি।

সেন্টমার্টিনের বাসিন্দা জেলে কলিম উদ্দিন জানান, সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয় জেলেকে আটক করে নিয়ে যান। নৌকায় থাকা মাছ ও জালও জব্দ করেন তারা। পরে দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত জেলেকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, আনুষ্ঠানিকভাবে কেউ জানাননি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9