ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংস্থার অভিযানে দুই বেকারিকে জরিমানা

০২ জানুয়ারি ২০২৬, ০৮:০০ AM
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল বাজারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে ২ বেকারিকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বুধল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এ অভিযানটি পরিচালিত করে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ। অভিযানকালে বুধল বাজারে অবস্থিত জমজম বেকারি অ্যান্ড সুইটস ও আল আমিন বেকারি পরিদর্শন করা হয়। 

এ সময় দেখা যায়, বেকারি দুটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

পরিদর্শনে আরও উঠে আসে, প্রতিষ্ঠান দুটি সরকারি নীতিমালা ও স্বাস্থ্যবিধি প্রকাশ্যে লঙ্ঘন করছে। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জমজম বেকারি অ্যান্ড সুইটসকে ১ লাখ টাকা এবং আল আমিন বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট বেকারি মালিকদের চূড়ান্তভাবে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে জনস্বার্থে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬