সুন্দরবনে ২১ কেজি হরিণের মাংসসহ আটক ২ শিকারি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ PM
গ্রেফতারকৃত আসামিরা

গ্রেফতারকৃত আসামিরা © সংগৃহীত

সুন্দরবনের নলিয়ানে অভিযানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, হরিণের মাথা ও পা এবং বিপুল পরিমাণ শিকারের ফাঁদসহ দুইজন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিয়াম-উল-হক বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা এবং প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন হরিণ শিকারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের আজিবর মোল্লার ছেলে মো. আবু মুসা এবং একই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9