চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ PM
ভাঙচুর করা পুলিশ বক্স ও ফাঁড়ি (ইনসেটে পুলিশের মোটরসাইকেল)

ভাঙচুর করা পুলিশ বক্স ও ফাঁড়ি (ইনসেটে পুলিশের মোটরসাইকেল) © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। 

সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায়র তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি নূরে আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। 

তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬