হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির নির্দেশনা

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ AM
শহীদ শরীফ ওসমান বিন হাদি

শহীদ শরীফ ওসমান বিন হাদি © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় ওই সময় মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার (২০ ডিসেম্বর) নগরবাসীকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মিরপুর রোড থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেটগামী যানবাহন এবং মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট ও সোনারগাঁও অভিমুখী যানবাহনকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং এবং বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে হবে। ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে ইন্দিরা রোডগামী যানবাহনকে ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে চলাচল করতে হবে।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েক জেলায়

ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে আসাদগেট হয়ে গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাতায়াত করবে। একইভাবে আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে গিয়ে ডানে মোড় নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহনকে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে আবার বামে মোড় নিয়ে আসাদগেট দিয়ে সোজা পথে ধানমন্ডির দিকে যেতে হবে। মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কগামী যানবাহনের ক্ষেত্রে জানাজা শেষে মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিকে চলাচল করবে।

এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে জানাজা নামাজ চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি আরও জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল যানবাহন চালককে মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9