নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা

১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ AM
নূরুল কবির

নূরুল কবির © সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হেনস্তার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবির। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ভবনের সামনে বিক্ষোভ চলাকালে তাকে নাজেহাল করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে ঘটনাস্থলে যান সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবির। সেখানে গিয়ে হামলাকারীদের শান্ত করার চেষ্টা করলে তিনি তাদের তোপের মুখে পড়েন।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, ভিড়ের মধ্যে এক যুবক তাকে ধাক্কা দিচ্ছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হচ্ছে। ধাক্কাধাক্কির একপর্যায়ে একজনকে তার চুল টানতেও দেখা যায়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের একটি অংশ ফার্মগেটে ডেইলি স্টার ভবনে গিয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ওই সময় ভবনের ভেতরে থাকা পত্রিকাটির একাধিক সাংবাদিক আটকা পড়েন।

এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি জানতে এবং শান্ত করার উদ্দেশে ঘটনাস্থলে গেলে ভবনের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন নিউ এজ সম্পাদক নূরুল কবির।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬