অটোরিকশার যাত্রীবেশে মা-মেয়ে নিচ্ছিলেন গাঁজা

১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ AM
প্রেপ্তারকৃতরা

প্রেপ্তারকৃতরা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার যাত্রীবেশে গাঁজা পাচারের সময় মা-মেয়েসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জেলার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা রীনা আক্তার (৪৩) ও তার মেয়ে আছমা আক্তার (২৩), একই উপজেলার নয়াদিল এলাকার আবদুল হান্নান (৪৫), কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জরিনা বেগম (৪০)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা অভিযান পরিচালনাকালে ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ৩ নারীর বিরুদ্ধে আগেরও মামলা আছে।

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবিতে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা ‘…
  • ২৫ অক্টোবর ২০২৬
জেন-জি’র দখলে ইউরোপের ৫ দেশের রাজপথ, কেন এমন ক্ষোভ?
  • ২৫ অক্টোবর ২০২৬
বরিশালে যুবদল কর্মী হত্যার পর দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ
  • ২৫ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
  • ২৫ অক্টোবর ২০২৬
ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, স্কুলে ‘বোমা আছে’ লিখে ছাত্রীর …
  • ২৫ অক্টোবর ২০২৬