বরগুনায় ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ PM
হরিণের মাংসসহ আটক শিকারি

হরিণের মাংসসহ আটক শিকারি © টিডিসি

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘন ঠেকাতে কোস্টগার্ডের নিয়মিত অভিযানে বরগুনার পাথরঘাটায় বড় ধরনের হরিণ শিকারের ঘটনা ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধারসহ এক শিকারিকে আটক করা হয়েছে।

ওই শিকারির নাম মো. লিটন (৪৯)। তিনি পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্র জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সংরক্ষিত ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. লিটনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না: বাঁধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9