‘সহকারী উপ খাদ্য পরিদর্শক’ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, কারাগারে ২ 

২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৪ PM
ইদ্রিস আলী আকন্দ ও সাজ্জাদুল ইসলাম

ইদ্রিস আলী আকন্দ ও সাজ্জাদুল ইসলাম © সংগৃহীত

রংপুরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে খাদ্য অধিদপ্তরের ‘সহকারী উপ খাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পরে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রংপুর মহানগরের হারাগাছ থানাধীন ময়নাকুটি সিনিয়র মাদরাসা ও গুলালবুদাই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মুরয়াদহ গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে ইদ্রিস আলী আকন্দ (৩০) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতীবাড়ী গ্রামের এরশাদুলের ছেলে সাজ্জাদুল ইসলাম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আজ রংপুর মহানগরীর ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রে ‘সহকারী উপ খাদ্য পরিদর্শক’ পদে চাকরিপ্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন কানে ইলেকট্রনিক ডিভাইস রেখে লিখিত পরীক্ষা দেওয়ায় ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ইদ্রিস আলী ও গুলালবুদাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আটক করে দায়িত্বরতরা। এ সময় তাদের দুজনের কাছ থেকে ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীম কুমার দাস ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় পরীক্ষায় জালিয়াতির অপরাধে চাকরিপ্রার্থী ইদ্রিস আলী আকন্দ এবং সাজ্জাদুল ইসলাম প্রত্যেককে ২০ দিনে করে কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুইজনকেই আইনি প্রক্রিয়া শেষে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।   

একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬