মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ PM
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ জন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ জন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৪ জন। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন নিষিদ্ধ দ্রব্য। নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেই এ অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সামির (১৯), জামাল (৩০), সুমন (২৩), সজীব (২৮), রাসেল (৪৫), সোহেল (২৮), ফায়জুর (১৯), সাজু (২১), সাজেদুল ইসলাম তুষার (৩০), সোহেল ওরফে টিপু (৩০), আরজু (৩৩), শামীম (৩৮), সজীব (২৫) ও আব্বাস (২২)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬