ভিসা জালিয়াতি করলে যুক্তরাজ্যে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৫ AM
সারাহ কুক

সারাহ কুক © সংগৃহীত

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য কেউ ভিসা জালিয়াতি কিংবা অবৈধ পথ অবলম্বন করলে তাকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে দেশটির সরকার।

গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এমন পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে দেওয়া বার্তায় সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন ধ্বংস করে। সেই সঙ্গে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। অপরাধমূলক এ কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করেন, তাদের অর্থ চুরি করে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলেন।

ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে হাইকমিশনার জানান, শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক রুটের মাধ্যমে বৈধ ভিসা আবেদনগুলো স্বাগত জানায় তাঁর দেশ। তবে যারা জালিয়াতির চেষ্টা করেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।

অপরাধী ও প্রতারকদের প্রতারণামূলক কার্যকলাপের ফলে প্রতিবছর লাখ লাখ পাউন্ডের ক্ষতি হয় এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে দুর্বল মানুষ শোষণ, আর্থিক ক্ষতি ও আইনি পরিণতির ঝুঁকিতে পড়েন।

বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন সুবিধা প্রদান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং অপরাধী চক্রগুলো সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারিত করতে ক্রমবর্ধমান পরিশীলিত কৌশল ব্যবহার করছে।

প্রায়ই অতিরিক্ত ফির বিনিময়ে নিশ্চিত ভিসা, যথাযথ যোগ্যতা ছাড়াই চাকরি বা দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয় ভুক্তভোগীদের। বাস্তবতা হলো– প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে হয় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে পাচার ও শোষণ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950