ছেলের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা

২০ নভেম্বর ২০২৫, ০৬:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের ঝুমঝুমপুর চান্দের মোড়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের চাকুর আঘাতে বাবা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ জাহাঙ্গীর (৩৯) ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত খালেক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের এক পর্যায়ে জাহাঙ্গীরের ছেলে রিসান (১৮) বার্মিজ চাকু দিয়ে তাকে আঘাত করে। এ সময় তার বাম হাতের দুই স্থানে রক্তাক্ত জখম হয়। ঘটনার পর স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬