ভারতীয় নম্বর থেকে হুমকি: হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়

১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১২:১১ PM
শেখ হাসিনা ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

শেখ হাসিনা ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম © সংগৃহীত

ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটরসহ টিমের একাধিক সদস্য।

টিমের সদস্যরা জানান, রবিবার রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেয়া হয়েছে। অকথ্য গালিগালাজ করা হয়।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছ অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।

তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই। টিমকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬