পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ PM
স্ত্রীকে হত্যার পর বাসার সামনে স্থানীয়রা

স্ত্রীকে হত্যার পর বাসার সামনে স্থানীয়রা © সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইপাইল এলাকায় একটি পাঁচতলা ভবন থেকে গলা কাটা অবস্থায় এক দম্পতিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই স্ত্রী মারা যান এবং স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 নিহত নারী রহিমা খাতুন (৩৫) এবং আহত স্বামী এমরান হোসেন (৪০)। তারা ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে–বউ।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এমরান প্রথমে ধারালো দা দিয়ে স্ত্রীকে হত্যা করে। পরে একই দা দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে। পরে তিনি স্থানীয়দের জানান, এবং তারা পুলিশে খবর দেন।

ওসি সালাউদ্দিন জানান, ‘স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত স্বামীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।‘

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬