ভালুকায় কলাবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

১৪ নভেম্বর ২০২৫, ০৭:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় উপজেলার পাড়াগাঁও গতিয়ার বাজারের পূর্ব পাশে কলা বাগানের পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শাওন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা কাঠাঁল গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। শাওনের পা মাটির সাথে লেগে ছিল।

স্থানীয়রা জানায়, সকালে বাটাজোর সখীপুর সড়কে পাশের কলা বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খরব দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় সামাদ বেপারির বাড়িতে তার খালার সাথে ভাড়া থাকতেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬