ধানমন্ডি ও ইবনে সিনা হাসপাতালের সামনে ৪ ককটেল বিস্ফোরণ

১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ PM
ককটেল

ককটেল © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ইবনে সিনা হাসপাতালের সামনে; দুটি মাইডাস সেন্টারের সামনে বিস্ফোরিত হয়। সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টায় এই ৪ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ভোর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয। এ ছাড়া সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতর ও সামনে দুইটি ককটেল নিক্ষেপ করে। এতে দুইটি ককটেল বিষ্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬